সাদাত হোসাইনের সেরা ২টি থ্রিলার বই (হার্ডকভার)

Original price was: 700.00৳ .Current price is: 520.00৳ .

ছদ্মবেশ, শেষ অধ্যায় নেই মানুষ রহস্যময়তা পছন্দ করে। কিন্তু বেশিরভাগ সময়ই সে সেটা বুঝতে পারে না। জীবনভর সে তার প্রিয়তম মানুষটিকেও পুরোপুরি বুঝে ফেলতে চায়, কিন্তু পুরোপুরি বোঝা হয়ে গেলে তার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। সে আসলে অবচেতনে সবসময়ই অনুদঘাটিত কিছু রহস্য উদঘাটন করতে চায়। যতক্ষণ অবধি সেই রহস্য থাকে, ততক্ষণ অবধি একটা প্রবল আগ্রহ, আকর্ষণ কাজ করে। রহস্য শেষ হয়ে গেলে আকর্ষণ ফুরিয়ে যায়। অথচ জীবনজুড়েই সে ভাবে, সে রহস্য পছন্দ করে না। মানুষের ভেতরে এই দ্বান্দ্বিক সত্ত্বাটা আছে। মানুষ ভাবে, সে ভয় পেতেও পছন্দ করে না, নৃশংসতা পছন্দ করে না। কথা সত্য না। সে অতি আগ্রহ নিয়ে গা হিম হয়ে আসা হরর সিনেমা দেখে, ভূতের বই পড়ে, সিরিয়াল কিলারের ভায়োলেন্ট মুভি দেখে সাহিত্য পড়ে। এ কারণেই শিল্প-সাহিত্যে বৈচিত্র্যময় নানান ঘরানার সৃষ্টি হয়েছে। রহস্যোপন্যাস সাহিত্যের সেরকমই একটি সমৃদ্ধ শাখা। “শেষ অধ্যায় নেই” ভূমিকা থেকে লেখা: একটি ধারাবাহিক চরিত্র নির্মাণের ইচ্ছে থেকেই মূলত রেজা সিরিজের শুরু। তবে সেই গুরুটা ছিল দারুণ সংশয়পূর্ণ। এর মূল কারণ আমার অভ্যস্ত পরিসর বা ‘কম্ফোর্ট জোন’ থেকে বেরিয়ে এসে রহস্যোপন্যাস লেখার চেষ্টা। যাকে আমি বরাবরই দুঃসাহসী চেষ্টা বলে স্বীকার করেছি। ফলে এই সিরিজের প্রথম উপন্যাস ‘ছদ্মবেশ’ লিখেছিলাম একদমই পরীক্ষামূলক হিসেবে। মজার ব্যাপার হচ্ছে, সেই পরীক্ষায় পাঠক সম্ভবত আমাকে পাস মার্কস দিয়ে দিয়েছেন। কারণ প্রথম উপন্যাসের পর দিন যত গড়িয়েছে, ততই এর পরবর্তী উপন্যাসের দাবি উচ্চকিত হয়েছে। বিষয়টি একই সঙ্গে আনন্দ ও শঙ্কার। কারণ প্রথম বইটি নিয়ে কারোই কোনো প্রত্যাশা ছিল না, কিন্তু দ্বিতীয় বইটি নিয়ে তা তৈরি হয়েছে। সমস্যা হচ্ছে, এই প্রত্যাশা পূরণের ভাবনা নিয়ে আমি লিখতে পারি না। কারণ লেখক হিসেবে আমি স্বতঃস্ফূর্ত। আমার ইচ্ছের অধীন।

YOU MAY ALSO LIKE…

As Long as the Lemon Trees Grow by Zoulfa Katouh (Hardcover)

Original price was: 600.00৳ .Current price is: 280.00৳ .

Before the Coffee Gets Cold Series Vol. 1-5 (Hardcover)

Original price was: 1,200.00৳ .Current price is: 650.00৳ .

Meditations by Marcus Aurelius

Original price was: 350.00৳ .Current price is: 200.00৳ .

Name

সাদাত হোসাইনের সেরা ২টি থ্রিলার বই

Category

Edition

1st Published, 2021

Language

বাংলা

Country

বাংলাদেশ

Additional information

Weight 6820632 kg
0 reviews
0
0
0
0
0

There are no reviews yet.

Be the first to review “সাদাত হোসাইনের সেরা ২টি থ্রিলার বই (হার্ডকভার)”

Your email address will not be published. Required fields are marked *

RELATED PRODUCTS